Thursday, April 2, 2026

Congress: শেষপর্যন্ত বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন সুদীপ বর্মন ও আশিস কুমার

Date:

Share post:

সব জল্পনার শেষ৷ দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সোমবার বিজেপি ছেড়েছিলেন। গন্তব্য নয়াদিল্লি। আজ মঙ্গলবার কংগ্রেসে যোগ (Congress Joins) দিলেন ত্রিপুরার (Tripura BJP) দুই বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) ও আশিস কুমার (Ashis Kumar) ৷

এদের দু’জনেই বিজেপির পদ্ম ছেড়ে কংগ্রেসের হাত ধরায় ত্রিপুরা বিজেপি বড় ধাক্কা খেল ফলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন- Covid Update:স্বস্তি দিয়ে কমছে দেশের দৈনিক করোনা আক্রান্ত,নিম্নমুখী সংক্রমণের হারও
প্রসঙ্গত, ত্রিপুরা পুরভোটের আগে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন সুদীপ রায় বর্মন৷ সে সময়ই ইঙ্গিত দিয়ে ছিলেন পদ্ম ছাড়ার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম না করেই তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছিলেন৷ একই সঙ্গে সুদীপ জানিয়েছিলেন, হুজ্জতি করে দলের বদনাম করছেন বিপ্লব দেব৷
তিনি বলেন, ‘‘বিজেপি নেতৃত্ব তো কাউকে হামলা করা, গুলি চালানো, রক্তপাত ঘটানোর নির্দেশ দেয়নি। আমাদের মতো অগণিত বিজেপি কর্মী, সমর্থকদের একটাই চিন্তা, এসব করে বিজেপি, প্রধানমন্ত্রীর দুর্নাম করেছে। পুর নির্বাচনে উন্নয়নকে সামনে রেখে ভোট হলে খুব খুশি হতাম। কিন্তু তা হয়নি৷ মানসিক বিকৃতির শিকার এমন নেতার নির্দেশে গোটা রাজ্য জুড়ে রক্তপাত-হামলা-গুলি চলেছে। যারা সন্ত্রাস করে বেড়াচ্ছে তারা বিজেপি-র কর্মী নন। কট্টর বামপন্থী ঘরানার।
এই দুই বিধায়কের দলত্যাগ ত্রিপুরা বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিল।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...