Saturday, March 28, 2026

মোদি ভক্ত এই “ডিজিটাল” ভিক্ষুক ভিক্ষা নেন PhonePe-তে

Date:

Share post:

যুগ বদলেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে সমাজ, অর্থনীতি। তাই ভিক্ষে নেওয়ার পদ্ধতিও বদল করতে হয়েছে। খুব ছোটবেলা থেকে ভিক্ষাবৃত্তি করছেন, তাই পেশা না বদলালেও সময় ও যুগের সঙ্গে তাল মিলিয়ে ভিক্ষার ধরণ বদলেছেন। তাই তিনি এখন ডিজিটাল ভিক্ষুক। ভিক্ষুক রাজু প্যাটেলের বিশেষত্ব হল তিনি ভিক্ষে নেন ডিজিটাল পেমেন্টের মাধ্যমেও। গলায় ঝুলিয়ে রাখেন QR code. বছরের পর বছর ধরে বিহারের (Bihar) বেতিয়া রেল স্টেশনে (Betiya Rail Station) ভিক্ষা করে বেড়াচ্ছেন রাজু। এখন তাঁকে এক ডাকে সবাই ডিজিটাল ভিক্ষুক হিসেবে চেনেন।

আরও পড়ুন:Weather Forecast:ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা! বুধেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

ভিক্ষা, তাও আবার ডিজিটাল পেমেন্ট? রাজু জানিয়েছেন, “ভিক্ষা চাইতে গেলে অনেকেই বলেন খুচরো নেই। এই ডিজিটাল যুগে অনেকে আবার কার্ড, ই-ওয়ালেট ব্যবহার করেন। নগদ নিয়ে ঘোরেন না। এখনও বেশিভাগ মানুষ নগদেই ভিক্ষা দেয়। কিন্তু যাঁরা অনলাইন ভিক্ষা দিতে চান, তাঁদের কথাও ভাবতে হয় আমাকে। তাই এই ব্যবস্থা।”

এহেন রাজু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) খুব ভক্ত। তাঁর কোনও ‘মন কি বাত’ মিস করেন না এই ডিজিটাল ভিক্ষুক। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবেরও (Lalu Prasad Yadav) অনুরাগী রাজু।

Related articles

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...