Saturday, March 28, 2026

Jammu & Kashmir:উপত্যকায় বড় সাফল্য কাশ্মীর পুলিশের, নাশকতার ছক বানচাল করে গ্রেফতার ১১ জঙ্গি

Date:

Share post:

সন্ত্রাসবাদী নাশকতার ছক বানচাল করে ফের বড়সড় সাফল্য পেল কাশ্মীর পুলিশ। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অন্ততনাগ এলাকায়। অভিযান চালিয়ে জঙ্গিদের টার্গেট পূরণের আগেই হামলার ছক ভেস্তে দেয় কাশ্মীর পুলিশ। গ্রেফতার করে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর মোট ১১ সদস্যকে। উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র।

আরও পড়ুন:Weather Forecast:ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা! বুধেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

পুলিশ জানিয়েছে, অন্তন্তনাগ এলাকায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। টার্গেট ছিল পুলিশ ও সেনার কনভয়। কিন্তু তার আগেই কাশ্মীরের বিভিন্ন প্রান্তে পুলিশি অভিযান চালিয়ে জঙ্গিদের ছক বানচাল করে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে অন্ততনাগের পুলিশ জইশ-ই-মহম্মদের দু’টি সন্ত্রাসবাদী মডিউল ধ্বংস করে। এছাড়াও তিনটি হাইব্রিজ সন্ত্রাসবাদী-সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় প্রচুর গোলা-বারুদ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। পুলিশের সূত্রের খবর, “নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ অনন্তনাগের শ্রীগুফওয়ারা বিজবেহারা এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করছে। সেই খবর পাওয়ার পরই বিভিন্ন স্থানে একাধিক চেকপয়েন্ট তৈরি করা হয়।” চেকপয়েন্টে তল্লাশি চালানোর সময় একটি বাইকে থাকা তিন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের কাছ থেকেই আগ্নেয়াস্ত্র-সহ আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই বাকিদের হদিশ মেলে। ধৃতদের এখনও জেরার কাজ চলছে।

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...