Monday, April 6, 2026

Mamata: ঠিকানা হল মানুষের সবচেয়ে বড় আশ্রয়: উদ্বাস্তুদের জমির পাট্টা দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

২৬১উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হল। প্রায় ৩ লক্ষ ৫০ হাজার পরিবারকে।

উদ্বাস্তুদের জমির পাট্টা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। সেই মতো গত তিনবছরে ২৭ পাট্টা বিলি হয়েছে। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Indoor Stadium) ২৬১উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হল। মোট ৫২ হাজার মানুষ উপকৃত হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঠিকানা হল মানুষের সবচেয়ে বড় আশ্রয়। জমির পাট্টার পাশাপাশি রাজ্য সরকারি প্রকল্পে বাড়িও পাবেন বাংলার মানুষ। যারা বাড়ি করতে পারবেন না, তাদের সাহায্য করবে সরকার। মতুয়ারাও জমির পাট্টা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই বনহুগলি, আলিপুরদুয়ার-সহ বিভিন্ন জায়গায় উদ্বাস্তু কলোনি হয়েছে বলে জানান মমতা। মুখ্যমন্ত্রী জানান, বাংলার বাড়ি প্রকল্পে দেশের মধ্যে প্রথম বাংলা। চা-বাগানের শ্রমিকদের জন্য হচ্ছে ‘আমার বাড়ি’। মেদিনীপুর এলাকায় খাসমহলে পাঁচটি মৌজায় জমির সেটেলমেন্ট করা হয়েছে। ফলে জমির অধিকার দেওয়া হয়েছে আরও ১২ হাজার পরিবারকে। যত কলোনি আছে প্রত্যেকটি আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাট্টাও সময়ে সময়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

মমতা বলেন, দীর্ঘদিন ধরে উদ্বাস্তুদের অধিকারের জন্য লড়াই করেছেন তিনি। যখন সাংসদ ছিলেন তখন এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন সংসদে। তার জেরেই আইন সংশোধন করা হয়েছে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...