Wednesday, April 1, 2026

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার দমদমে, টানা ছদিন মায়ের দেহ আগলে ছেলে!

Date:

Share post:

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার দমদমে। একদিন দুদিন নয়, টানা ছয়দিন ধরে মায়ের মৃতদেহ আগলে রাখল ছেলে!

দমদমের কমলাপুরের ঘটনা। দিন ছয়েক আগে বাড়িতেই মারা যান দীপালি ভট্টাচার্য। তারপর থেকে ছেলে তার মৃতদেহ আগলে ছিল বলে স্থানীয় সূত্রে খবর। শুক্রবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ওই বাড়ির প্রতিবেশীরা দীপালি দেবীর আত্মীয়দের বাড়িতে খবর দেন। এরপর  সম্পর্কে মৃতার দেওর এসে পুলিসে খবর দিলে দমদম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রতিবেশীর দাবি, দীপালি দেবীর ছেলে মানসিক ভারসাম্যহীন। এদিন দীপালি দেবীর ছেলে জানান, তিনি ছয় দিন ধরে একই সঙ্গে মায়ের সঙ্গে থাকতেন। পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

Related articles

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...