Saturday, April 4, 2026

Wirddhiman Saha: গুজরাত টাইটান্স দলের অংশ হতেই ভিডিওতে বার্তা ঋদ্ধির

Date:

Share post:

প্রথম দিন আইপিএলের ( IPL) মেগা নিলামে অবিক্রিত ছিলেন তিনি। কিন্তু নিলামের দ্বিতীয় দিনে ১.৯০ কোটি টাকায় ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)  কিনে নেয় আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্স। বাংলার উইকেটকরক্ষককে দলে পেতে লড়াই করেছিল গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। কিন্তু শেষ পর্যন্ত ১.৯০ কোটি টাকায় ঋদ্ধিকে ছিনিয়ে নেয় গুজরাত। আর নতুন দলে আসতেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন ঋদ্ধি। বাংলার পাপালি বলেন,গুজরাত যে আস্থা দেখিয়েছে, তার মর্যাদা দেওয়ার চেষ্টা করব।

ঋদ্ধি বলেন, “খুব ভাল লাগছে আইপিএলের নতুন দল আমাকে বেছে নিয়েছে। শুরুটা দারুণ হয়েছে। আপনারা আমার উপর যে আস্থা রেখেছেন, তা পূরণ করার চেষ্টা করব। আশা করি একটা উত্তেজক মরশুম হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।”

ভিডিও’র শুরুতে গুজরাতিতেও শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধি। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিও ঋদ্ধিকে ‘হামারা সাহা-রা’ বলে সম্বোধন করেছে।

আরও পড়ুন:Sc EastBengal: কেরলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...