Monday, April 6, 2026

ইউক্রেন সীমান্তে সারি সারি যুদ্ধ বিমান মোতায়েন রাশিয়ার, প্রকাশ্যে উপগ্রহ চিত্র

Date:

Share post:

যুদ্ধের আশঙ্কা ক্রমাগত বেড়ে চলেছে রাশিয়া(Rassia) ও ইউক্রেনের(Ukren) মধ্যে। রাশিয়া অবশ্য সে সম্ভাবনার কথা সম্পূর্ণ রুপে খারিজ করে দিলেও তাদের গতিবিধি অবশ্য অন্য কথা বলছে। সাঁজোয়া গাড়ি, কামান, যুদ্ধজাহাজ মোতায়েন শুরু হয়েছিল আগেই। সম্প্রতি যে উপগ্রহ চিত্র(Satelight Image) প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ইউক্রেন সীমান্ত বরাবর বিমান ঘাঁটিগুলিতে জড়ো হয়েছে বিপুল সংখ্যায় রুশ যুদ্ধবিমান। এই ছবি প্রকাশ্যে আসার পর কূটনৈতিক মহলের ধারনা পুরদস্তুর যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাশিয়া।

প্রকাশ্যে আসা উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, পশ্চিম রাশিয়ায় অবস্থিত রুশ ঘাঁটিগুলির পাশাপাশি, ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ক্রাইমিয়া, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ বেলারুশেও রুশ বিমানবহরের উপস্থিতি নজরে এসেছে ম্যাক্সারের উপগ্রহচিত্রে। যেখানে দেখা যাচ্ছে, সুখোই-৩০, মিগ-৩৫ যুদ্ধবিমান এবং সামরিক হেলিকপ্টারের পাশাপাশি নানা সামরিক সরঞ্জামও মজুত করা হচ্ছে সেখানে। ইতিমধ্যেই এই ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকা।

আরও পড়ুন:ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, গুরুত্বপূর্ণ ফাইল ফিরিয়ে টুইট ধনকড়ের

উল্লেখ্য, রাশিয়ার তরফে মঙ্গলবার স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ইউক্রেনের বিরুদ্ধে কোনওরকম যুদ্ধের প্রস্তুতি রাশিয়া নিচ্ছে না। আরও জানানো হয়, দক্ষিণ ও পশ্চিম প্রদেশের সেনা বাহিনীর সংশ্লিষ্ট মহড়া শেষ হওয়ায় তারা ঘাঁটিতে ফিরে যাচ্ছে। তবে আমেরিকার তরফে বৃহস্পতিবার উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনে দাবি করা হয়, সেনা সরানো তো দুরের কথা বরং ইউক্রেন সীমান্তে ক্রমাগত সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে রাশিয়া। ইউক্রেন সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে অন্তত ১৪টি ঘাঁটি বানিয়েছে রুশ ফৌজ। দ্রুত সীমান্তে সেনা পাঠাতে রাতারাতি তৈরি করে ফেলা হয়েছে অস্থায়ী সেতু।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...