Friday, June 26, 2026

International Language Day: ‘আমরা সব ভাষাকে ভালোবাসি’, ভাষা দিবসে ট্যুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি৷’ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশের অনুষ্ঠান শুধুমাত্র বাংলাদেশ বা বাংলাতে সীমাবদ্ধ নয় ,গোটা বিশ্বজুড়ে পালিত হয় এই অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানিয়ে সোমবার ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:পুরভোটে “নিরুদ্দেশ” বিজেপি, পতাকার চাহিদাতেও তৃণমূলের পরই এগিয়ে বাম-কংগ্রেস

ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যাঁরা বীরের মতো লড়াই করেছেন, সেইসমস্ত শহিদদের স্যালুট। ভারতে আজ ভাষার এই বহুত্ববাদকে উদযাপনের প্রয়োজন। আমরা সব ভাষাকে ভালবাসি, আমরা আমাদের মাতৃভাষাকে ভালবাসি। ভাষা-মোদের ভালবাসা। সবাইকে নিয়ে বাঁচার আশা’।



বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মহা সমারোহে পালিত হয় এই দিনটি। সোমবার বিকেলে ভাষা দিবস উপলক্ষে দেশপ্রিয় পার্কে ভাষা শহিদ স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন অনান্য বিশিষ্টবর্গরাও।অন্যদিকে আজ সকালে  সিঁথির মোড়ে প্রভাতফেরিতে সামিল হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।শান্তিনিকেতনে রঙিন আলপনায় সেজে উঠেছে বিভিন্ন রাস্তা। সাজানো হয়েছে বাংলাদেশ ভবন। তৈরি করা হয়েছে শহিদ বেদি। শান্তিনিকেতনের পূর্বপল্লির ছাত্রাবাস থেকে পদযাত্রা শুরু হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে পড়ুয়াদের সঙ্গে পদযাত্রায় পা মেলান বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকারা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...