Tuesday, March 24, 2026

Atk Mohunbagan: পিছিয়ে থেকেও ওড়িশা এফসির সঙ্গে ১-১ গোলে ড্র বাগানের

Date:

Share post:

পিছিয়ে থেকেও ওড়িশা এফসির ( Odisha Fc) সঙ্গে ১-১ গোলে ড্র করল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন জনি কাউকো। এই ড্র এর ফলে ১৭ ম‍্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরেই থেকে গেল সবুজ-মেরুন ব্রিগেড।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ৫ মিনিটের গোল করে ওড়িশাকে এগিয়ে দেন তাল্যাং। কিন্তু তার কয়েক মিনিটের মাথায় গোলশোধ করে বাগান ব্রিগেড। পেনাল্টি থেকে সেই গোল শোধ করেন বাগানের জনি কাউকো। এরপরই ২৪ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল ওড়িশা। কিন্তু জাভি হার্নান্ডেজের মারা সেই পেনাল্টি আটকে দেন মোহন-রক্ষক অমরিন্দর সিং। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১। এরপর দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণের লড়াই। ৫৫ মিনিটের মাথায় কার্ল ম্যাকহিউয়ের বদলে মাঠে নামে রয় কৃষ্ণা। ৯৪ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রয় কৃষ্ণা। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল।

আরও পড়ুন:Ipl: ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল : সূত্র

 

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...