Wednesday, June 17, 2026

I-League: আইলিগে আইজলের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য মহামেডানের

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে আইলিগ ( I-League)। করোনার ( Corona) কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর, ফের বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইলিগ। প্রথম দিনই আইজল এফসির (Aizawl fc)  বিরুদ্ধে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব ( Mohammedan Sporting Club)।

আইজল টিমে রয়েছেন উইলিস প্লাজা, ডিপান্ডা ডিকা, রবার্ট প্রাইমাসের মতো ভারতের মাটিতে দীর্ঘদিন ধরে দাপিয়ে খেলা ফুটবলাররা। তবে সেসব নিয়ে না ভেবে বরং নিজেদের পারফরম্যান্স নিয়ে বেশি ফোকাসড সাদা-কালো কোচ আন্দ্রে চেরেনোশেভিচ। তিনি বলেন,” লিগ হঠাৎ করে থেমে যাওয়ায় খুব হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু আমার ফুটবলাররা অত্যন্ত পেশাদার। পরিস্থিতির গুরুত্ব ওরা বুঝতে পেরেছিল। বেশ কিছু প্রাক-মরশুম ম্যাচ খেলেছি আমরা। অনুশীলনও দুর্দান্ত হয়েছে। যে পরিশ্রম আমরা করেছি, সেটাই এ বার মাঠে নেমে দেখানোর পালা। আশা করি আমাদের পক্ষে ম‍্যাচের ফলাফল হবে।”

অপর দিকে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসি আইজল কোচ ইয়ান ল, মহামেডানের বিরুদ্ধে নামার আগে তিনি বলেন,” একটা তরুণ, টগবগে দল পেয়েছি। অনেক তরুণ প্রতিভা রয়েছে দলে। প্লাজা, ডিকার মতো অভিজ্ঞ ফুটবলার থেকে ওরা অনেক কিছু শিখছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...