Monday, March 16, 2026

‘পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধ থামান’, ফের মোদিকে অনুরোধ ইউক্রেনের

Date:

Share post:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে কথা বলে ফের মোদিকে (PM Narendra Modi) যুদ্ধ থামানোর আর্জি জানালো ইউক্রেন সরকার। ইউক্রেনের বিদেশমন্ত্রী (Dmytro Kuleba) বলেন, “যুদ্ধে কারোর ভালো হবে না।”

ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা (Dmytro Kuleba) ভারত সরকারকে অনুরোধ জানান, যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ভারত ও রাশিয়ার বিশেষ সম্পর্ক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলতে অনুরোধ জানাচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্টকে বোঝানো হোক যে যুদ্ধে কারোর ভালো হবে না। ইউক্রেনে উৎপাদিত খাদ্যশস্যের বড় গ্রাহক ভারত। এভাবে যুদ্ধ চলতে থাকলে তা ভারত তো বটেই গোটা বিশ্বের খাদ্য সুরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করবে।’ একইসঙ্গে দিমিত্র আরও বলেন, যুদ্ধ থামাতে ভারতীয় নাগরিকদের পক্ষ থেকেও সেই দেশের রাশিয়ান দূতাবাসে চাপ সৃষ্টি করা হোক।

আরও পড়ুন: ছেলের বিয়ের আগের দিন আগুন লেগে ভষ্মীভূত বাড়ি

উল্লেখ্য, এর আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুতিনের সঙ্গে কথা বলার আর্জি জানান। যুদ্ধ বন্ধ করার অনুরোধ করেন। ইউক্রেনের তরফে আরও একবার যুদ্ধ থামাতে ভারতের প্রধানমন্ত্রীকে আর্জি জানালেন বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা (Dmytro Kuleba)।

দিমিত্র এক সাক্ষাৎকারে বলেন, ভারত, চিন এবং নাইজেরিয়া সরকারকে অনুরোধ করেন তারা যাতে রাশিয়াকে গোলাবর্ষণ বন্ধ করতে বলে‌। যাতে পড়ুয়ারা নিরাপদে ইউক্রেন ছাড়তে পারে।

আরও পড়ুন: Russia-eucraine : ইউক্রেনকে যুদ্ধবিমান ও সমরাস্ত্র দিচ্ছে আমেরিকা ও পোল্যান্ড

 

spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...