Thursday, June 25, 2026

Weather Update:ভরা বসন্তে গরমের চোখ রাঙানি, এই সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছুঁতে পারে পারদ!

Date:

Share post:

সুখের দিন প্রায় শেষ, হাঁসফাঁস করা গরম(Summer) শুরু হয়ে গেল। হাওয়া অফিস বলছে, সোমবার থেকে কলকাতা (Kolkata)-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বৃষ্টির (Rain)আপাতত কোনও সম্ভাবনাই নেই। যার ফলে অস্বস্তি আরও বাড়বে।আগামী দু-তিন দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রার(Temperature) পারদ ৩৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে খবর।

ছেলের বিয়ের আগের দিন আগুন লেগে ভষ্মীভূত বাড়ি

শীতকালেও (Winter)দফায় দফায় বৃষ্টিস্নাত হয়েছে বঙ্গ, তবে হাওয়া অফিস জানাচ্ছে,আগামী চার পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।সকালের দিকে কুয়াশা খানিকটা দেখা গেলেও ভরা বসন্তে(Spring) বেলা বাড়তেই রোদের দাপট এখন থেকেই অসহ্য লাগছে। হাওয়া অফিস বলছে, সোমবার থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এবং সবথেকে অস্বস্তির খবর, আগামী দু-তিন দিনের মধ্যেই কলকাতার পারদ ছোঁবে ৩৫ ডিগ্রিতে‌‌। বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনাই নেই। যার ফলে অস্বস্তি আরও বাড়বে। আশঙ্কা, মার্চের শেষে না হলেও এপ্রিলের প্রথম দিকেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করতে পারে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে৷ আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Department) পূর্বাভাস, এপ্রিল-মে মাসে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পুড়বে বাংলা।শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে খানিকটা স্বস্তি কারণ, এই মুহূর্তে রাজ্য জুড়ে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...