Tuesday, March 24, 2026

Exit Poll: উত্তরপ্রদেশের ফের যোগীরাজের ইঙ্গিত, যদিও কাঁটায় টক্কর সপার

Date:

Share post:

বাইশে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার পাখির চোখ ছিল উত্তরপ্রদেশের(UttarPradesh) দিকে। আগামী ১০ মার্চ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ তার আগে ভোট-পরবর্তী সমীক্ষা বলছে একবার উত্তরপ্রদেশে চলবে যোগীরাজ। তবে ক্ষমতায় না এলে এবার বিজেপির(BJP) ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে আখিলেশের সমাজবাদী পার্টি(SP)।

সোমবার উত্তরপ্রদেশ নির্বাচনের যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশে এসেছে সেখানে বেশিরভাগ সংস্থাই ফের যোগীরাজের ইঙ্গিত দিচ্ছে। উত্তর প্রদেশ বিধানসভা মোট ৪০৩ আসনের মধ্যে ম্যাজিক ফিগার ২০২। সেখানে C Voter-এর বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট বলছে, উত্তরপ্রদেশে এবার ২২৮ থেকে ২৪৪ টি আসন পেতে চলেছে বিজেপি। সেখানে সমাজবাদী পার্টি ১৩২ থেকে ১৪৮ টি আসন। মায়াবতীর দল বিএসপি পেতে পারে ১৩ থেকে ২১ টি আসন। এবং সবচেয়ে বেহাল অবস্থা কংগ্রেসের। এবারের নির্বাচনে কোনো মতে ৪ থেকে ৮ টি আসন পাওয়ার সম্ভাবনা হাত শিবিরের। পাশাপাশি বাকি সংস্থাগুলির বুথ ফেরত সমীক্ষা ও যোগীরাজের সম্ভাবনাকেই তুলে ধরছে।

দেখে নিন কী বলছে অন্যান্য সমীক্ষা রিপোর্টগুলি…

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...