Tuesday, June 23, 2026

Indian Students Died: কানাডায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৫ ভারতীয় পড়ুয়া

Date:

Share post:

ভয়াবহ পথ দুর্ঘটনায় কানাডায় মৃত্যু হল পাঁচ ভারতীয় পড়ুয়ার। গত শনিবার কানাডার অন্টারিও শহরে একটি পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কানাডা পুলিশ।

জানা গিয়েছে, মৃতদের নাম হরপ্রীত সিং, জসপিন্দর সিং, করণপাল সিং, মোহিত চৌহান এবং পবন কুমার। প্রত্যেকের বয়স ২১ থেকে ২৪-এর মধ্যে। পুলিশ জানিয়েছে, প্রত্যেকেই গ্রেটার টরন্টো এবং মন্ট্রিল এলাকায় পড়াশোনার জন্য গিয়েছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই ভারতীয় পড়ুয়া। কানাডার একটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।



আরও পড়ুন: Pakistan-imran khan : বেলাগাম মূল্যবৃদ্ধি , পাকিস্তানে কোণঠাসা ইমরান, বিপক্ষে সেনাও
ভারতের বিদেশমন্ত্রী ডা. এস জয়শঙ্কর সোমবার এই পাঁচ পড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেন। ট্যুইটে তিনি লেখেন, “পাঁচ ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে গভীর শোকাহত। পরিজনদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ভারতীয় দূতাবাস সবরকম সাহায্য করবে।”

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...