Saturday, June 13, 2026

Vaccination : শিশুদের টিকাকরন এবং বয়স্কদের বুস্টার ডোজ শুরু হচ্ছে বুধবার থেকে : কেন্দ্র

Date:

Share post:

১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হতে চলেছে। সেইসঙ্গে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার কাজও শুরু হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সোমবার এই খবর জানিয়েছে। আগামী বুধবার থেকেই দেশজুড়ে এই কর্মসূচি শুরু হবে । সে ব্যাপারে যাবতীয় নির্দেশিকাও খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, ‘শিশুরা সুরক্ষিত হলেই দেশ সুরক্ষিত। আগামী ১৬ মার্চ থেকেই দেশে ১২ থেকে ১৪ বছরের শিশুদের টিকাকরণ শুরু হচ্ছে।’
কেন্দ্রের তরফে ১২থেকে ১৪ বছর বয়সী শিশুদের অভিভাবকদের দ্রুত সন্তানদের নাম নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রের তরফের আগেই জানানো হয়েছিল শিশুদের জন্য কোভ্যাক্সিন টিকা নয়, দেওয়া হবে কার্বোভ্যাক্স।

আগামী বুধবার অর্থাৎ ১৬ মার্চ থেকে শিশুদের টিকাকরন এবং ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে । দেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।


 

 

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...