Monday, April 6, 2026

শরিকি রাস্তায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিবাদ, দাদার হাতে খুন ভাই

Date:

Share post:

শরিকি রাস্তায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিবাদ । আর তার জেরে সৎ দাদার হাতে খুন হতে হল ভাইকে। মঙ্গলবার রাতের ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের সোনাকুলে । নিহতর নাম জাহাঙ্গির আলম, ৫২। ওই ঘটনায় জড়িত সন্দেহে মতিউরের ছেলে জিয়াউর রহমান ওরফে সাফাতুল্লাহকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

 

পুলিশ জানিয়েছে,  জাহাঙ্গির ও সৎ দাদা মতিউর রহমানের বাড়ি পাশাপাশি। শরিকি রাস্তা এবং পাঁচিল দেওয়াকে ঘিরে দুই পরিবারের বিবাদ দীর্ঘ দিনের। এদিন ওই রাস্তা দিয়ে জাহাঙ্গির ইট নিয়ে বাড়ির পিছন দিকে যেতে চাইলে গন্ডগোল বেধে যায় দুই পরিবারের। এদিন সন্ধে থেকে দুই পরিবারের ফের বচসা শুরু হয়। ওই সময় জাহাঙ্গিরকে প্রথমে বাঁশ দিয়ে পেটানো হয়। তারপর শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে মতিউর পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস।

নিহতর স্ত্রী খাইরুন বিবি জানিয়েছেন, ‘আমাদের দুই বাড়ির মাঝখানে একটি রাস্তা আছে। সামনে মেয়ের বিয়ে। বাড়ির সামনে ইট বোঝাই করে রাখা ছিল। আমার স্বামী আজকেও ইট দুই বাড়ির মাঝখানে রাস্তা দিয়ে বাড়ির পিছন দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে। কিন্তু ওই রাস্তার মধ্যে আমার স্বামীর সৎ দাদার পরিবার একটি খুঁটি পুঁতে রেখেছিল। আমার স্বামী ওদের জানায় খুটিটা উঠিয়ে নিয়ে বাড়ির পেছনদিকে ইট পৌঁছে দিয়ে আবার খুঁটি আগের মতোই পুঁতে দেবে। কিন্তু এই কথা বলতে যেতেই আমার স্বামীর সৎ দাদা মতিউর এবং তার ছেলে সাফাতুল্লাহ দুজনে মিলে আমার স্বামীর উপর আক্রমণ করে। দুজনে মিলে বাঁশ দিয়ে নৃশংস ভাবে আমার স্বামীকে পেটায়। তারপরে শ্বাসরোধ করে হত্যা করে। আমি চাই আমার স্বামীর খুনিদের সাজা হোক। সামনেই আমার মেয়ের বিয়ে ছিল। এখন কীভাবে কী হবে কিছুই বুঝতে পারছি না’।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...