Thursday, April 2, 2026

রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের, আগেই ব্যবস্থা নিয়েছেন মমতা

Date:

Share post:

বগটুই থেকে শুরু করে যে কোনও ঘটনা নিয়েই দ্রুত পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তারপরেও রাজ্যে সাম্প্রতিক একাধিক ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি (Letter) দিয়েছেন রাজ্যের বিশিষ্টরা। চিঠিতে ধৃতিমান চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, পরমব্রত বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন, রূপম ইসলাম, অনুপম রায়, সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তী, ঋদ্ধি সেন, গৌরব চক্রবর্তী, রূপসা দাশগুপ্ত-সহ ২২ জনের স্বাক্ষর রয়েছে। তাঁদের বক্তব্য, গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

রামপুরহাট (Rampurhat) থেকে শুরু করে ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যু, তুহিনা খাতুনের আত্মহত্যা, কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু আর পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন বিশিষ্টরা। এরই সঙ্গে রাজ্যের পুরভোট নিয়েও অভিযোগ করা হয়েছে চিঠিতে।

বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে ৯জনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে চিঠিতে।
তবে, বগটুই ঘটনার পরে রাজ্য প্রশাসনের তৎপর হয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার মতো পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে চিঠিতে। এবারের বিধানসভা নির্বাচনে বিপুল জয় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অন্যতম প্রধান বিরোধী মুখ হয়ে ওঠার জন্যচিঠিতে মুখ্যমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন বিশিষ্টরা।

Related articles

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...

ভারতীয় শিল্পে রেকর্ড দামে বিক্রি রাজা রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’

ভারতীয় শিল্পের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রাজা রবি বর্মার (King Ravi Varma) অমূল্য সৃষ্টি 'যশোদা ও...

কলকাতার পরে এবার I-Pac-এর ৩ রাজ্যের অফিসে ইডি হানা

বাংলায় গণতান্ত্রিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে কি এবার কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়ার...

রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরাল AAP

দলের সঙ্গে দূরত্ব বাড়ছিলই। রাজ্যসভায় সাধারণ মানুষের হয়ে সওয়াল করেও পদ হারালেন আম আদমি পার্টির (AAP) সাংসদ রাঘব...