Saturday, June 20, 2026

বঙ্গ বিজেপির বেহাল অবস্থা, একান্ত বৈঠকে নাড্ডাকে অভিযোগ লকেটের

Date:

Share post:

দলীয় কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি(BJP)। রাজ্যের দায়িত্বে থাকা শীর্ষ নেতৃত্বের ওপর নিচু তলার কর্মীদের গুচ্ছ গুচ্ছ অভিযোগ। আর সেই সমস্ত অভিযোগই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda) কাছে উগরে দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)। জানা গিয়েছে, গত সপ্তাহের শেষে দিল্লিতে একান্ত বৈঠক করেন এই দুই নেতৃত্ব। সেখানেই রাজ্যে বিজেপির সমস্ত সমস্যাগুলিকে বিস্তারিত তুলে ধরেন তিনি।

বিজেপি সূত্রের খবর, বঙ্গে সংগঠনের কি হাল সে সম্পর্কে বৈঠকে লকেট চট্টোপাধ্যায় কাছে রিপোর্ট চান জেপি নাড্ডা। সূত্রের খবর, সেখানে লকেট তুলে ধরেন অনভিজ্ঞ লোকজনকে নিয়ে রাজ্য কমিটি, কীভাবে পুরনো অভিজ্ঞদের বাদ দিয়ে নতুনদের গুরুত্ব। পাশাপাশি তিনি আরো জানান, কথায় কথায় এবিভিপির সদস্যদের বিভিন্ন কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে অথচ জেলা ও রাজ্যের নেতারা নিজেদের এলাকা সম্বন্ধে সচেতন নন, বিজেপি (BJP) রাজনীতিতে যুক্ত নয় – এমন লোকজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একাধিক বিষয়ে নাড্ডাকে অবগত করেন লকেট‌। শুধু তাই নয়, লকেট জানিয়েছেন পদাধিকারীদের বৈঠকের খবর দেওয়া হয় না। তিন-চারজন মিলে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন।

আরও পড়ুন: বিজেপি করায় কাজ পাচ্ছেন না: রুদ্রনীল, অভিযোগ অবাস্তব, অসার, বললেন কুণাল

উল্লেখ্য, দলের মধ্যে অসন্তোষ চূড়ান্ত আকার ধারন করার পর সমস্যা সমাধানের জন্য পুরনো নেতৃত্বের সঙ্গে কথা বলে মীমাংসার চেষ্টা করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। যদিও রাজ্য নেতৃত্বে কেউ কেউ সেই সময় লকেটের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে তিরস্কার করেন। শুধু তাই নয় রাজ্যের একাধিক কর্মসূচি থেকে লকেটকে ছেঁটে ফেলা হয়। নাড্ডার সঙ্গে বৈঠকে নিজের সেই অভিমানের কথাও তুলে ধরেন তিনি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...