Monday, February 2, 2026

দিল্লির নেতাদের হাতে পায়ে ধরে শুভেন্দু CBI-ED লেলিয়ে দিতে চাইছেন, দাবি বাবুলের

Date:

Share post:

বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে রাজনীতি থেকে কার্যত সন্ন্যাস নিয়েছিলেন বাবুল সুপ্রিয়। বাংলার মুখ্যমন্ত্রী “দিদি” মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের পুনর্জন্ম দিয়েছেন। তাই দলবদলু নয়, তৃণমূলের হাত ধরে রাজনীতিতে তাঁর নতুন ইনিংস। এবং বালিগঞ্জের মত হাইভোল্টেজ কেন্দ্রের উপনির্বাচনে তিনি ঘাসফুল শিবিরের প্রার্থী।

কিন্তু গণতান্ত্রিক পরিবেশে ভোটের লড়াই নয়, কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার করে এবার বাবুলের পিছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ইডিকে লেলিয়ে দিতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির তৎকাল নেতা শুভেন্দু অধিকারী। এবং বাবুলকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলতে দিল্লির তাবড় বিজেপি নেতাদের কার্যত হাতে-পায়ে পর্যন্ত ধরছেন শুভেন্দু। এমনটাই জানতে পেরেছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।

এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল দাবি করলেন, তিনি শুনছেন তাঁর পিছনে নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং দায়িত্ব নিয়ে তা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কে এই শুভেন্দু? যিনি নিজেই নারদা থেকে বাঁচতে বিজেপিতে যোগ দিয়েছেন। আর বিজেপিতে যাওয়া মানেই “গঙ্গাজল”-এ ডুব দিয়ে শুদ্ধ। বিজেপির বিরোধিতা করলেই তাঁর পিছনে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে। শিবসেনার অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় রাউতের পিছনেও অন্যায় ভাবে এজেন্সি লাগানো হয়েছে বলে দাবি করেন বাবুল।

বাবুলের কথায়, “আমার কখনও ইডি বা সিবিআইয়ের ভয় লাগেনি। রোজভ্যালির হয়ে তিনটে ছবি করেছি। সারদার মালিকের সঙ্গে স্টেজে নেচেছি। দুর্গাপুরে ওনার অফিসের আমি ওপেনিং করেছি। কিন্তু মুম্বইয়ের শিল্পীরা যেমনভাবে আসত, পারিশ্রমিক নিত, চলে যেত, আমিও সেটাই করেছি। আদালত যদি কখনও নির্দেশ দেয় সারদা বা রোজভ্যালি থেকে যারা টাকা নিয়েছে, তাদের সমস্ত পারিশ্রমিক ফেরত দিয়ে দিতে হবে, ওটা গরীব মানুষের টাকা, তবে সেই লাইনে বাবুল সুপ্রিয়কে পাবেন। কিন্তু কেউ ভয় দেখাবে বলে আমি আমার গান গেয়ে রোজগার করা টাকা দিয়ে দেব, সেই লাইনে আমাকে পাওয়া যাবে না।”

এরপরই শুভেন্দুকে ধুয়ে দিয়ে বাবুল বলেন, “শুনছি অনেক কিছুই। শুভেন্দু অধিকারী তো বিধায়কদেরও ভয় দেখাচ্ছেন সিবিআই হবে, আইটি রেইড হবে। আমাকেও ওনার বন্ধুরাই বলছেন। উনি অমিত শাহের হাতে পায়ে ধরছেন আমার বিরুদ্ধে যেন ইডি, সিবিআই বা আয়করের কিছু একটা করা হয়। আমিই দেখতে চাই, ভোটের আগে শুভেন্দু অধিকারী কী করতে পারে। আমার নাম বাবুল সুপ্রিয়, আমিও কী করতে পারি, সেটা বুঝিয়ে দেবো।”

আরও পড়ুন- শিলিগুড়িতে দাবা অ্যাকাডেমি গড়ে তুলতে গৌতম দেবের সঙ্গে দেখা করলেন দিব্যেন্দু বড়ুয়া

spot_img

Related articles

বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র‍্যাফ-ডিএসপি-র বিশেষ দল 

দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন।...

শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

গ্রামাঞ্চলের পর এবার রাজ্যের শহরাঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের...

উত্তরায়ণের ছাদে লাটাই হাতে আমির! ‘সোমু’-র মান ভাঙাতে কি খোদ লাল সিং চাড্ডা? 

উত্তরায়ণের ছাদে তখন পড়ন্ত বিকেলের রোদ। হাতে লাটাই, আকাশে উড়ছে ঘুড়ি। পাশে দাঁড়িয়ে অরিজিৎ সিং। তবে টিনসেল টাউনের...

বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ! সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণের

সাতসকালে দিল্লি পুলিশ (Delhi police) বঙ্গভবন ঘিরে ফেলার খবর পেয়েই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজধানীর...