Saturday, June 20, 2026

দলীয় প্রার্থী শত্রুঘ্নর সমর্থনে আসানসোলে অভিষেকের রোড শো-এ জনসুনামি

Date:

Share post:

দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে (Asansol) তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ জনসুনামি। ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Shatrughna Sinha) হয়ে রোড শো করছেন অভিষেক। শনিবার, বিকেলে আসানসোল (Asansol) দ্য গ্র্যান্ড হোটেল থেকে গির্জা মোড় পর্যন্ত রোড শো। মিছিলে অভিষেক, শত্রুঘ্ন সিনহা, তাঁর স্ত্রী ছাড়াও-রয়েছেন ওই এলাকার তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা। রোড শো-তে জনজোয়ার। তৃণমূলের ফ্ল্যাগ, পোস্টার নিয়ে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের যোগ দিয়েছেন। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, স্থানীয়রাও পা মিলিয়েছেন এই রোড শো-তে। অভিষেককে দেখার, তাঁর কথা শোনার জন্য রাস্তার দুধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে স্থানীয়রা।

আরও পড়ুন: ভারতের প্রশংসায় পঞ্চমুখ, ইমরানকে ভারতে চলে যাওয়ার পরামর্শ পাক নেত্রীর

আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে সামনে রেখেই এখানে লড়াই করছে তৃণমূলের। বিপরীতে বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পাল। আর বামেদের হয়ে লড়ছেন সিপিআইএম (CPIM) নেতা পার্থ মুখোপাধ্যায়। তবে, দলীয় প্রার্থীর জয়ের বিষয়ে এক প্রকার নিশ্চিত তৃণমূল।

কিন্তু তা বলে প্রচারে ঢিলে দিতে রাজি নয় শাসকদল। সেই কারণেই প্রচারে নেমেছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর হয়ে রোড শো করেন অভিষেক। জনবিস্ফোরণ দেখা দেয় সেখানে। পরে পথসভা থেকে বিজেপি-কে ধুয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা।



Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...