Wednesday, April 1, 2026

পরোকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে বেঘোরে প্রাণ হারালেন নৃত্যশিল্পী

Date:

Share post:

রহস্যজনকভাবে মৃত্যু হল  নৃত্যশিল্পী তসলিমা বিবির(Taslima BiBi)।  খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁরই লিভ- ইন- পার্টনার ( live in partner) মিঠুন বিশ্বাসকে( Mithun Biswas)। পুলিশ সূত্রের খবর খুন করে মিথ্যে গল্প ফেঁদে ফেরার হয় মিঠুন। হিজলগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বেহালাকাণ্ডে মূল অভিযুক্ত বাবন-সহ ৭ জনকে গ্রেফতার পুলিশের

মৃতা তসলিমা বিবি (Taslima Bibi) পেশায় নৃত্যশিল্পী। তিনি বিবাহিত কিন্তু স্বামী কারাবাসে। অসামাজিক কাজকর্মে বহুদিন ধরে লিপ্ত থাকার কারণে পুলিশ তাকে গ্রেফতার করে। এমতাবস্থায় মিঠুনের সঙ্গে গড়ে ওঠে পরকীয়া সম্পর্ক। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন তাঁরা। ইতিমধ্যেই স্বামী বেশ কয়েকবার জেলে বসেই তসলিমাকে খুনের হুমকি দিয়েছিল। সেইসবের কারণে দুশ্চিন্তায় থাকলেও পরোয়া না করেই প্রেমকে খানিকটা পরিণতি দিতে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় তাঁরা। বসিরহাটের চাঁপাপুকুরের পঞ্চাননতলায় বাড়ি ভাড়া নেয় মিঠুন। বাড়িওয়ালার কাছে বিবাহিত দম্পতি হিসেবেই পরিচয় দেয় এবং এও বলে বাড়ি থেকে এই সম্পর্ক মেনে না নেওয়ার কারণ তাঁরা আপাতত কিছুদিন আলাদা থাকছে।

আগের দিন সন্ধ্যেবেলায় হঠাৎই  মিঠুন বাড়িওয়ালাকে গিয়ে বলে তসলিমা বাথরুমে পড়ে গেছে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু বাড়ির মালিক গিয়ে  তসলিমা ঝুলন্ত অবস্থয় আবিষ্কার করে। তাঁর সন্দেহ হয় এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছনোর আগেই ফেরার হয় মিঠুন বিশ্বাস। সন্দেহ দানা বাঁধে।  এইদিন রাতে হিজলগঞ্জ থেকে মিঠুনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে। সূত্রের খবর ধৃতকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।



Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...