Sunday, April 5, 2026

মমতার সামাজিক প্রকল্পের সুবিধায় প্রভাবিত ভোটাররা, গোহারার পর বোধোদয় জিতেন্দ্রর

Date:

Share post:

দলবদলু জিতেন্দ্র তিওয়ারির বিলম্বিত বোধোদয়। সদ্যসমাপ্ত আসানসোল লোকসভা উপনির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। তার মধ্যেই আবার আসানসোল উপনির্বাচনে টাকা বন্টন নিয়ে আদি ও নব্য বিজেপির মধ্যে সংঘাত চরমে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন জিতেন্দ্র তিওয়ারি।

আরও পড়ুন:Manoj Pande: দেশের নয়া সেনাপ্রধান হলেন মনোজ পাণ্ডে

আসানসোলে দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের গোহারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে জিতেন মনে করছেন, দুয়ারে সরকারের ক্যাম্পে এসে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা নিতে পেরেছেন সাধারণ মানুষ। তার সরাসরি প্রভাব পড়ছে ভোটারদের উপর।


আজ, মঙ্গলবার একটি টুইটে জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, ‘‘আমার ব্যক্তিগত অভিমত লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সহজে পেয়েছেন। এর প্রভাব পড়েছ ভোটারদের উপর।’’

 

তবে ধরি মাছ, না ছুঁই পানি ফর্মুলায় জিতেন্দ্র তিওয়ারি তাঁর টুইটে রাজ্য সরকারের পরিকল্পের প্রশংসার পাশাপাশি বিজেপি নেতাদের মন রাখতে ‘শাসকদলের সন্ত্রাস’-এর দিকটিও কৌশলে উল্লেখ করেছেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে জিতেনের টুইটে, ‘‘গত বছর থেকে লাগাতার ভোট পরবর্তী হিংসায় ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যার কারণে আবার অনেকে শাসকদলের বিরুদ্ধে মত প্রকাশ করতে ভয় পাচ্ছেন।’’

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...