Tuesday, June 9, 2026

নমাজের সময় আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, মৃত ৫

Date:

Share post:

নমাজ চলাকালীন মসজিদে বিস্ফোরণ। মৃত পাঁচ। জখম  প্রায় ৫০। তবে বিস্ফোরণের তীব্রতা বেশ ভয়াবহ ছিল। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।  বৃহস্পতিবার উত্তর আফগানিস্তানের  মাজার-ই-শরিফ প্রদেশে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে।  এখনও পর্যন্ত  ৫ জন মৃত্যু হয়েছে বলে খবর।  বহু মানুষ আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
মাজার-ই-শরিফের তালিবান কমান্ডার মহম্মদ আসিফ ওয়াজেরি  এই বিস্ফোরণের ঘটনা স্বীকার করে নিয়েছেন। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর  দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ভাবে আক্রমণের নিশানা হচ্ছেন শিয়া জনগোষ্ঠীর মানুষ।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...