Monday, April 6, 2026

Roy Krishna: প্রয়াত রয় কৃষ্ণার বাবা বাল কৃষ্ণা

Date:

Share post:

প্রয়াত রয় কৃষ্ণার ( Roy Krishna) বাবা বাল কৃষ্ণা (Bal Krishna)। গত রবিবার লাউটোকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। কিছুদিন আগেই শাশুড়িকে হারিয়েছেন এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagan) ফিজির তারকা। এবার বাবাকে হারালেন তিনি।

এদিন রয় কৃষ্ণার বাবার আত্মার প্রতি শান্তি কামনা করে ফিজি ফুটবল সংস্থার পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়। ফিজি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট বলেন, “ফিজি ফুটবল দলের অধিনায়ক রয় কৃষ্ণার বাবা বাল কৃষ্ণার প্রয়াণে আমরা সবাই শোকাহত। আমি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করছি এবং প্রয়াত বাল কৃষ্ণার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তিকামনা করছি। তিনি সবসময় সন্তানদের স্থানীয় ও আন্তর্জাতিক স্তরে খেলার বিষয়ে উৎসাহ দিতেন।”

এর আগে শাশুড়ি মারা যাওয়ার কারণে এএফসি কাপের প্রথম ম‍্যাচ ব্লু স্টার এফসি এবং দ্বিতীয় ম‍্যাচ ঢাকা আবাহনীর বিরুদ্ধে খেলতে পারেননি কৃষ্ণা।

আরও পড়ুন:Ravindra Jadeja: ধোনির পা ছুঁয়ে প্রণাম জাড্ডুর, ভাইরাল ভিডিও

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...