Wednesday, June 24, 2026

অসুস্থ, হাঁটতে পারছেন না, সিবিআই হাজিরায় ফের ৪ সপ্তাহ সময় চাইলেন অনুব্রত

Date:

Share post:

১৭দিন পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরেও স্বস্তি পেলেন না বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ষষ্ঠবারের জন্য গরু পাচার মামলায় সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল। এবার সেটা শনিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে। যদিও এদিনও সশরীরে হাজিরা এড়িয়েছেন অনুব্রত। তাঁর আইনজীবীকেও নির্ধারিত সময়ের মধ্যে নিজাম প্যালেসে দেখা যায়নি।

শুধু গরু পাচার নয়। ভোট পরবর্তী হিংসা মামলাতেও এদিন অনুব্রত মণ্ডলকে হাজিরার নোটিশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার দুপুর আড়াইটার মধ্যে তাঁকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরার কথা বলা হয়েছে। সম্ভবত সেই হাজিরাও এড়াতে চলেছেন অনুব্রত।

সূত্রের খবর, এই মুহূর্তে বীরভূম তৃণমূল জেলা সভাপতির যা শারীরিক অবস্থা, তাতে এখনই হাজিরা দেওয়া সম্ভব নয় বলে ইমেল মারফত সিবিআইকে জানিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি নিজেই। তিনি অসুস্থ, হাঁটতে পারছেন না। এই মর্মে ইমেল করে তিনি চেয়ে নিয়েছেন চার সপ্তাহ সময়।

এদিকে অনুব্রতর ইমেল পাওয়ার পর শনিবার সন্ধে ৭টা নাগাদ তাঁর চিনার পার্কের বাড়িতে যান সিবিআইয়ে কর্তারা। জানা গিয়েছে, অনুব্রতর ইমেলটি দিল্লিতে সিবিআই দফতরে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর আপাতত চিনার পার্কের বাড়িতে রয়েছেন তিনি। চিকিৎসকরা ৪ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তাঁকে।

আরও পড়ুন- যোগীর প্রয়াগরাজ গণহত্যার সত্য অনুসন্ধানে রবিবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তৃণমূল

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...