Saturday, April 4, 2026

অ্যাকাডেমি থেকে নির্বাসিত উইল স্মিথ লেন্সবন্দি মুম্বই বিমানবন্দরে

Date:

Share post:

শনিবার হঠাৎই মুম্বই বিমানবন্দরে পাপারাৎজি ক্যামেরায় ধরা পড়লো বিতর্কিত অস্কার (Oscar) জয়ী অভিনেতা উইল স্মিথ (Will Smith) । ভারতে এই প্রথম নয় আগেও এসছেন উইল স্মিথ। ২০১৯ সালে ‘দ্য বাকেট লিস্ট’ ( The Bucket List) ছবির শুটিংয়ে বলিউডের কয়েকজন তারকার সঙ্গে দেখা করতে এসছিলেন। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-এর একটা দৃশ্যে শুটও করেছিলেন তখন উইল। সেই সময় হরিদ্বারও ঘুরতে গিয়েছিলেন তিনি। এরপর আবার  শনিবার দেখা গেল তাঁকে এই দেশের মাটিতে।

কেন এসছেন উইল স্মিথ (Will Smith) এই জল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কোনও ছবির শুটিং কী না জানা যাচ্ছেনা। তাঁকে দেখে খুশি ভারতীয় ভক্তরা। উইলকেও দেখা গেল বেশ খোশমেজাজেই। সবার সঙ্গে মিষ্টি হেসেই কথা বললেন ‘কিং রিচার্ড ‘।

আরও পড়ুন-বিহারের রাজনীতিতে নয়া সমীকরণ! রাবড়ির বাড়ির ইফতারে নীতিশ

প্রসঙ্গত চলতি বছরেই অস্কার মঞ্চে ক্রিস রককে চড় মারার অপরাধে দশ বছরে জন্য অস্কার থেকে নির্বাসিত করা হয়েছে তাঁকে। উইল স্মিথের স্ত্রীর মাথার কম। চুল নিয়ে ঠাট্টা করেছিলেন ক্রিস রক। সহ্য করতে পারেননি স্মিথ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অস্কার মঞ্চে উঠে ক্রিসকে সপাটে  চড় মেরে বসেন স্মিথ। সেই ঘটনার বেশ কিছুদিন পর মুম্বই এলেন তিনি। পুরনো খারাপ লাগা ভুলে আবার ছন্দে ফিরলেন স্মিথ।



Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...