Monday, June 8, 2026

পাট শিল্পকে ধ্বংসের চেষ্টা, ফের অর্জুনের নিশানায় মোদি সরকার

Date:

Share post:

ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন ব্যারাকপুরের (Barrackpore) বিজেপি সাংসদ অর্জুন সিং(Arjun Sing)। বাংলার পাট শিল্পকে (Jute industry) ধ্বংসের চেষ্টা করছে কেন্দ্রে। অর্জুনের নিশানায় মোদি সরকারের শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyel)। একইসঙ্গে এবার সাংসদ অর্জুন সিংয়ের(Arjun Sing) নিশানায় জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তী।

বিজেপি সাংসদ হয়েও কার্যত রাজ্য সরকারের হয়ে এবার সরাসরি ব্যাট ধরলেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সরকারের বিরুদ্ধে অসত্য বলা হচ্ছে। গোটা ঘটনায় একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করারও দাবি তুলেছেন বিজেপি সাংসদ।

প্রসঙ্গত, জুট কমিশনের দু’টি বৈঠক হয় গতবছর ২৬ নভেম্বর এবং ৬ ডিসেম্বর। সেই বৈঠকে জুট কমিশনার জানিয়েছিলেন, রাজ্য সরকার মেনে নিয়েছিল যে কুইন্টাল প্রতি পাটের দাম ৬ হাজার টাকা করা হবে। তবে অর্জুন সিংয়ের দাবি, জুট কমিশনার (Jute commissioner) অসত্য তথ্য দিচ্ছেন। এই দর রাজ্য সরকার মেনে নেয়নি সেই বৈঠকগুলিতে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালকে জানালেও তিনি পদক্ষেপ নিচ্ছেন না।

ফের মোদি সরকারের মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে সরাসরি আন্দোলনে নামার ডাক দিলেন অর্জুন সিং। তিনি সাফ জানিয়েছেন, জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে। কাঁচা পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত না বদলালে আন্দোলনে নামতে হবে। প্রয়োজনে জুট কমিশনের দফতর ঘেরাও করা হবে।

সবমিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের পর জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীকেও টার্গেট করেছেন অর্জুন। পাট শিল্প নিয়ে সমস্যার সমাধান চেয়ে কেন্দ্রকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন অর্জুন। অন্যথায় তাঁর বিজেপি ত্যাগ যে সময়ের অপেক্ষা সেটাও ছত্রে ছত্রে বুঝিয়ে দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...