Tuesday, June 9, 2026

মিডিয়া ট্রায়াল নয় আগে ক্রসচেক : সংবাদমাধ্যমের একাংশের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ধর্ষণ হোক বা না হোক, অভিযোগ পেলেই দিয়ে দিচ্ছে। মিডিয়া ট্রায়াল না করে আগে ক্রস চেক করুন।  প্রশাসনের কাছে খোঁজ নিন। প্রকৃত ঘটনা জানার চেষ্টা করুন। বুধবার নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের সময় বাংলার সংবাদ মাধ্যমের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী এদিন বলেন বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ তা ভুল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে।  মমতা বললেন, যদি কোথাও কিছু ঘটে থাকে তবে  প্রশাসনের কাছ থেকে তা জানার চেষ্টা করুন। কোথাও কিছু ঘটলেই তো সঙ্গে সঙ্গে তা বলে দেওয়া যাবে না।  তদন্ত করে দেখতে হবে। এমন কিছু ঘটনা আছে যেগুলি ফরেন্সিক রিপোর্টের উপরে ভিত্তি করে বলতে হয়। ময়না তদন্তের রিপোর্ট না পেলে বলা যায় না। শুধুমাত্র আন্দাজের উপরে ভিত্তি করে বলা যায় না।  সেক্ষেত্রে অবশ্যই অপেক্ষা করতে হবে।  এগুলো তো বুঝতে হবে।

যদিও মুখ্যমন্ত্রী  এদিন বলেছেন তাঁর ক্ষোভ সকলের প্রতি নয়। সংবাদমাধ্যমের একাংশের প্রতি। সবাই ভুল তথ্য পরিবেশন করে না। সংবাদমাধ্যমের একাংশ এই রটনার জন্য দায়ী। তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য ধর্ষণের ঘটনা বেশি করে দেখিয়ে চলে।  বাংলায় গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে বলেই সবাই ইচ্ছেমতো যার যা খুশি বলে বেড়াতে পারেন। অন্য রাজ্য  হলে কী পারতেন?

আরও পড়ুন- সুখবর! রাজ্য সরকারের খরচেই IVF চিকিৎসা পরিষেবা পাবেন নিঃসন্তান দম্পতিরা

 

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...