Saturday, April 4, 2026

শাহ সফরের পরই BSF-এর রাইফেল-কার্তুজ চুরি করে বাংলাদেশে চম্পট দুষ্কৃতীদের

Date:

Share post:

সম্প্রতি, দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তাঁর ঠাসা কর্মসূচির সিংহভাগ ছিল সরকারি। মূলত, BSF আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক ও ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন তিনি। সীমান্ত সমস্যা নিয়েও BSF আধিকারিকদের সঙ্গে আলোচনা হয় শাহের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের রেশ কাটতে না কাটতেই ঘোরতর বিপত্তি। এক BSF কনস্টেবলের ইনসাস রাইফেল ও গুলিভর্তি ম্যাগাজিন নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের (Indo-bangladesh border) ঘোজাডাঙ্গায়। যার জেরে আজ, মঙ্গলবার ঘোজাডাঙ্গায়। ও বাংলাদেশের (Bangladesh) ভোমরার মধ্যে পণ্য চলাচল আপাতত বন্ধ করা হয়েছে বলে খবর। তদন্তে নেমেছে BSF ও স্থানীয় পুলিশ প্রশাসন।

সূত্রের খবর, ঘোজাডাঙ্গায়(Ghojadanga)সীমান্তে কর্তব্যরত ছিলেন BSF-এর ১৫৩ নম্বর ব্যাটালিয়নের এক মহিলা কনস্টেবল। ঘোজাডাঙ্গা সেতু থেকে কিছুটা দূরে একটি পার্কিংয়ে ডিউটি ছিল তাঁর। ভোররাতে তিনি কোনওকারণে তিনি ঘুমিয়ে পড়েন। আর সেই সুযোগেই তাঁর ইনসাস রাইফেল ও ২০ রাউন্ড গুলি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

বগটুই কাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন মামলায় রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

ঘুম ভাঙতেই ওই মহিলা কনস্টেবল দেখেন তাঁর রাইফেল নেই। কার্তুজও চুরি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন BSF আধিকারিকরা। বসিরহাট থানার পুলিশকেও খবর দেওয়া হয়। এরপর রাইফেল ও কার্তুজ খুঁজতে BSF ও পুলিশ সীমান্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে যৌথ তল্লাশি শুরু করে। কিন্তু আগ্নেয়াস্ত্রর কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ও BSF কর্তাদের অনুমান দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চম্পট দিয়েছে।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...