Monday, April 6, 2026

Ms Dhoni: আগামী বছরও কি আইপিএলে খেলতে দেখা যাবে মাহিকে? কী বললেন ‘ক‍্যাপ্টেন কুল’?

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে ৫ উইকেটে হারে চেন্নাই সুপার কিংস (CSK)। এই হারের ফলে এ মরশুমে আর প্লে-অফে যাওয়া হচ্ছে না মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দলকে। যার ফলে চলতি আইপিএল থেকে বিদায় নিয়েছে সিএসকে। এরপরই চেন্নাই সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে, পরের মরশুমে খেলতে দেখা যাবে তো ক‍্যাপেন্ট কুল কে? ম‍্যাচ শেষে সেই প্রশ্নের জবাব কিছুটা দিলেন মাহি। বললেন পরের মরশুমে ভালো করার চেষ্টা করব আমরা।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর মাহি বলেন, “আমাদের কিছু ইতিবাচক দিক তো আছেই যা আমরা পরের মরশুমে নিয়ে যাব। তবে এ পরিস্থিতি যেন আর না হয়, তার জন্য যা খামতি রয়েছে, তা ঢেকে ফেলাটা জরুরি। ফাস্ট বোলাররা আজ ভালই পারফর্ম করেছেন। ওরা দুইজনেই মুকেশ চৌধুরী ও সিমরনজিৎ সিং ভাল পারফরম্যান্স করাটা একটা বড় ইতিবাচক দিক। আমাদের পরের মরশুমে কিন্তু দলে আরও দুই ফাস্ট বোলার যোগ দেবে।”

বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর, প্রতি আইপিএলেই পরবর্তী মরশুমে তাঁর খেলা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। সিএসকে অধিনায়ক যেন তারই কিছুটা আভাস দিয়ে স্বস্তি দিলেন তাঁর ভক্তদের।

আরও পড়ুন:Prithvi Shaw: ‘জ্বর পৃথ্বীর, আইপিএলের পরবর্তী ম‍্যাচে পাওয়া যাবে না তাকে’, বললেন শেন ওয়াটসন

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...