Monday, April 6, 2026

স্বাস্থ্যভবনে নার্সদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার , নামল র‍্যাফ 

Date:

Share post:

নিয়োগে অসন্তোষ নিয়ে সল্টলেক স্বাস্থ্যভবনের(Swastha Bhawan) সামনে বিক্ষোভ দেখালেন সরকারি হাসপাতালে চাকরিপ্রার্থী নার্সরা।  আন্দোলনকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে  ধস্তাধস্তি বাধে  কয়েকজন আটকও করে পুলিশ যার জেরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

জানা গেছে ‘হেলথ রিক্রুটমেন্ট বোর্ড’(Health Recruitment Board)অফিস থেকে একটি গাড়ি বেরলে সেই গাড়ি আটক করে কয়েক জন বিক্ষোভকারী। কেউ কেউ রাস্তাতেই বসে পড়েন।

বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ নামলে শুরু হয় গন্ডগোল। কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। এই নিয়ে সোমবার দুপুরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় সল্টলেকে স্বাস্থ্য ভবনের কাছে।

আন্দোলনকারীদের দাবি  তাঁরা প্রত্যেকেই ২০১৮, ২০১৯, ২০২০ সালে পাশ করা ছাত্রী।মোট পাঁচ হাজার জনের ইন্টারভিউ নেওয়া হলেও তাঁদের মধ্যে দুহাজার প্রার্থীকে  চাকরি  দেওয়া হয়েছে। গত ২০ মে নতুন যে প্যানেল প্রকাশ হয়েছে, তাতে ২০১৮, ’১৯ কিংবা ’২০-র কারও নাম নেই। সবাই ২০২১ সালে নার্সিং ডিগ্রি পাওয়া চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ, রেজিস্ট্রেশন নেই, অথচ প্যানেলে নাম আছে, এমন চাকরিপ্রার্থীও নাকী আছেন। তা ছাড়াও, অসংরক্ষিত আসনেও সংরক্ষিত চাকরি প্রার্থীদের জায়গা করে দেওয়া হয়েছে। এ নিয়ে স্বাস্থ্য ভবনের অদূরে বিক্ষোভ শুরু করেন কয়েকশো নার্স। বিক্ষোভকারীদের মধ্যে চার জন প্রতিনিধি সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করতে গেলেও কোনও সমাধানসূত্র এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন- SSC নিয়োগ মামলা: মিমের ছড়াছড়ি স্যোশাল মিডিয়ায়

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...