Monday, April 6, 2026

Eden: বিরাটদের ম‍্যাচ চলাকালীন ইডেনে বেটিং, গ্রেফতার ৫ : সূত্র

Date:

Share post:

বুধবার রাতে ইডেনে (Eeden) ছিল আইপিএলের (IPL) দ্বিতীয় প্লে-অফের ম‍্যাচ। প্লে-অফের দ্বিতীয় ম‍্যাচে লখনউ সুপার জায়েন্টের ( LSG) মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। স্বাভাবিকভাবে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। আর সূত্রের খবর, এই ম‍্যাচকেই কেন্দ্র করে উঠছে বেটিং-এর অভিযোগ। জানা যাচ্ছে আইপিএলের প্লে অফের দ্বিতীয় ম্যাচ চলাকালীন ইডেনের ভিতরেই বসেছিল বেটিং চক্র। শেষপর্যন্ত পুলিশি তৎপরতায় ভেস্তে যায় সেই বেটিং। ইডেনের দর্শকাসন থেকে গ্রেপ্তার করা হয় ভিনরাজ্যের ৩ যুবককে। তাদের জেরা করে আরও দুজনকে নিউ মার্কেট চত্বরের একটি গেস্ট হাউজ থেকে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিস। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় পাঁচটি ফোন।

পুলিশ সূত্রে খবর, ইডেনে ম্যাচ চলাকালীন সেখানে বেটিং চক্র চালাচ্ছিলেন তিনজন। খবর পেয়ে ইডেন গার্ডেন্সের এফ–ওয়ান ব্লক থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে নিউ মার্কেটের একটি গেস্ট হাউস থেকে আরও দু’‌জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা বিহারের দ্বারভাঙার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন–সহ নানা নথি উদ্ধার হয়েছে বলে জানান হয়।

আরও পড়ুন:KL Rahul: ‘রজতই ম‍্যাচের পার্থক্য গড়ে দিয়েছে’, আরসিবির কাছে হারের পর বললেন লখনউ-এর অধিনায়ক

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...