Saturday, April 4, 2026

সংসদীয় কমিটির গোপন নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই: বিস্ফোরক অভিযোগ কার্তির, চিঠি স্পিকারকে

Date:

Share post:

তল্লাশির নামে গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির গোপন নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই (CBI)। বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের (Karti Chidambaram)। পাশাপাশি, তাঁর ব্যক্তিগত অতি সংবেদনশীল নথিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ। সিবিআই তল্লাশি ‘অনৈতিক, বেআইনি’- বলে লোকসভার স্পিকারের কাছে চিঠি লিখলেন তিনি।

বৃহস্পতিবার, বেআইনি ভিসা মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শুক্রবারও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের (P Chidambaram) পুত্রকে জেরা করছে সিবিআই। এদিন সিবিআই দফতরে ঢোকার আগে কংগ্রেস সাংসদ মন্তব্য করেন, তলব করাটা সিবিআইয়ের অধিকার। আর হাজিরা দেওয়া তাঁর কর্তব্য। তবে হাজিরা দেওয়ার আগেই লোকসভার স্পিকারকে বিস্ফোরক অভিযোগ করে চিঠি লেখেন কার্তি।

 

 

কার্তির অভিযোগ, যেভাবে বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই, সেটা পুরোপুরি বেআইনি। তল্লাশি চলাকালীন তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ এবং কিছু গোপন নথি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নথিগুলি প্রকাশ হওয়া উচিত নয়। সংসদীয় কমিটিকে নিজের হাতে লিখে তিনি যে তথ্য দিয়েছেন, সেগুলিও নিয়ম বিরুদ্ধেভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ। কংগ্রেস (Congress) নেতার বক্তব্য, আমি সিবিআইয়ের বেআইনি এবং অসাংবিধানিক কাজের শিকার হচ্ছি। ১১ বছর আগে ভারত সরকারের নেওয়া একটি সিদ্ধান্তের জন্য আমার বাড়িতে তল্লাশি করা হচ্ছে।”

তাঁর অভিযোগ, তল্লাশির নামে তাঁর কাছ থেকে সিবিআই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির গোপন নথি বাজেয়াপ্ত করেছে। শুধু তাই নয়, সংসদীয় কমিটিকে নিজের হাতে লিখে যে তথ্যগুলি দিয়েছেন, সেগুলিও নিয়ম বিরুদ্ধেভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতার। তিনি সিবিআইয়ের বেআইনি এবং অসাংবিধানিক কাজের শিকার বলেও তোপ দেগেছেন কার্তি।

৫০ লক্ষ টাকার বিনিময়ে ২৫০ জন চিনা নাগরিককে বেআইনিভাবে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে কার্তি চিদম্বরমের দিল্লি, মুম্বই, চেন্নাই ও তামিলনাড়ুর বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়েছে সিবিআই।



Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...