Sunday, April 5, 2026

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড জামুরিয়ায়,পুড়ে ছাই ইসিএলের ৪টি ট্রান্সফর্মার

Date:

Share post:

রবিবার সাতসকালেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জামুরিয়ায়। ঘটনাস্থলে এখনও দমকলের ২টি ইঞ্জিন। ইতিমধ্যেই পুড়ে ছাঈ হয়ে গিয়েছে ইসিএলের চারটি বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফর্মার।বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা।


আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়ার দাবি রাজস্থানের মুখ্যমন্ত্রীর, স্থগিতের আর্জি বিজয়নের


স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে আচমকাই জামুরিয়া থানা এলাকার শ্রীপুর ফাঁড়ির ১১ নম্বর ওয়ার্ডের মাছপট্টি এলাকায় আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থল ঘিঞ্জি হুয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর জেরে ইসিএলের চারটি ট্রান্সফর্মার পুড়ে গিয়েছে। ফলে জামুরিয়া এলাকার তিনপটিয়া, নিউ সেন্টার এবং স্টাফ কোয়ার্টার অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপাতত বিদ্যুৎহীন প্রায় ১০ হাজার মানুষ।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ১টি ট্রান্সফর্মারে আগুন লাগে। সেখান থেকেই আগুন আরও তিনটি ট্রান্সফর্মারে আগুন লেগে যায়। খবর পেতেই ছুটে আগে দমকল ও পুলিশ। প্রথমে একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকলের আরও একটি ইঞ্জিন আনতে হয়। যুদ্ধকালীন তৎপরতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।  ততক্ষণে ট্রান্সফর্মারের সমস্ত যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।


Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...