Monday, April 6, 2026

“এক টানেতে যেমন তেমন…!” রথযাত্রায় শুভেন্দুর উন্মাদ নাচকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজেকে সনাতনী ধর্মের প্রতীক হিসেবে প্রমাণ করার কোনও কসুর বাদ দেননি। আজ, শনিবার সে বিষয়ে শুভেন্দুকে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল গানের সুরে
“এক টানেতে যেমন তেমন…” বলে কটাক্ষ করেন শুভেন্দুকে! কিন্তু কেন এমন বললেন কুণাল? তৃণমূল নেতার যুক্তি, রথযাত্রা উপলক্ষে ধার্মিক মানুষজন অন্তর থেকে তা পালন করে থাকেন। কিন্তু রাজনৈতিক ফসল তোলার জন্য কেউ কেউ মুখোশের আড়ালে নিজেকে একটু হাইলাইট করেন।!”!” যেমন শুভেন্দু অধিকারী। কয়েক বছর আগেও তিনি ঈদের সময় নিজেকে সেক্যুলার প্রমাণ করতে ভেগধারী হয়েছিলেন। এখন বিজেপিতে গিয়ে আবার নিজেকে কট্টর হিন্দুত্ব প্রমানে মরিয়া। তিনি রথযাত্রার অনুষ্ঠানে উন্মাদের মতো হাত-পা তুলে নাচেন।”

এরপরই কুণালের সংযোজন, কীর্তনের মধ্যে একটি গরিমা, ঐতিহ্য আছে। ঈশ্বরের সঙ্গে সেতুবন্ধনের আরেক নাম কীর্তন। কিন্তু তার একটি নির্দিষ্ট ছন্দ থাকে। কিন্তু শুভেন্দু যেটা করলেন, সেটা সংস্কৃতি নয়, বরং “এক টানেতে যেমন তেমন…”-এর মতো অপসংস্কৃতি!

আরও পড়ুন- থাকা হল না নতুন বাড়িতে! কফিনবন্দি হয়ে ফিরছেন বনগাঁর সেনা জওয়ান

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...