Saturday, April 4, 2026

মণিপুর ধসে বাড়ছে মৃতের সংখ্যা, ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা

Date:

Share post:

মণিপুরে (Manipur) প্রবল বৃষ্টির মধ্যে ভয়ঙ্কর ধসে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে, নোনে (None) জেলার ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২। এর মধ্যে ১৫ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান বলে সেনা সূত্রে খবর। তাঁদের মধ্য়ে ১০ জন এ রাজ্যের বাসিন্দা।


আরও পড়ুন:মণিপুরের ধসে মৃত দার্জিলিংয়ের ৯ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
মণিপুরের ইতিহাসে এ এক ভয়াবহ ঘটনা- এলাকা পরিদর্শনে গিয়ে মন্তব্য় করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। এখনও ধ্বংসস্তূপের নীচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে বলে মত মণিপুরের মুখ্যমন্ত্রীর। NDRF ও সেনা উদ্ধারকাজ চালাচ্ছে। যাতায়াতের সমস্যা থাকায় উদ্ধারকাজ শেষ হতে ২-৩ দিন সময় লাগবে। বুধবার, রাত দেড়টা নাগাদ মণিপুরের নোনে জেলায় টুপুলে রেলওয়ে নির্মাণ শিবিরে ভয়াবহ ধস নামে। উত্তর-পূর্ব রেলের CPRO জানান, লাগাতার বৃষ্টির কারণে ধস নামে।


এদিকে, রাজ্যে ফিরছে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ। তাঁদের মধ্যে ৯ জনের বাড়ি দার্জিলিং, মিরিক ও কার্শিয়ঙের এবং এক জওয়ান জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। বাগডোগরা বিমান বন্দরে দুটি বিমানে মৃতগুলি নামানোর পরে ব্যাঙডুবি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে গান স্যালুট দেওয়ার পর দেহ পরিবারকে দেওয়া হবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...