Monday, March 16, 2026

FBI- এর প্রথম ১০ ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় একমাত্র মহিলা! কে এই ‘ক্রিপ্টোকুইন’?

Date:

Share post:

বৃহস্পতিবার এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ জন অপরাধীর তালিকায় ঢুকে পড়েছেন এই সুন্দরী। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ জন অপরাধীর তালিকায়  তিনি একমাত্র মহিলা। তিনি পরিচিত ‘ক্রিপ্টোকুইন’ নামে। অভিযোগ, ভুয়ো অর্থলগ্নি সংস্থা খুলে  বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করেছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩১ হাজার ৬১৪ কোটি টাকা। কিন্তু কে এই ‘ক্রিপ্টোকুইন’?

এফবিআইয়ের তালিকায় ‘ক্রিপ্টোকুইন’ নামে পরিচিত এই মহিলার আসল নাম রুজা ইগনাতোভা। তিনি একাধারে বুলগেরিয়া এবং জার্মানির নাগরিক। রুজার বিরুদ্ধে মূল অভিযোগ হল, ভুয়ো সংস্থা খুলে বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার ‘লুট’ করা। ২০১৭ সালের অক্টোবরে আচমকাই গায়েব হয়ে যান ‘ক্রিপ্টোকুইন’। তারপর থেকে হন্যে হয়ে খুঁজেও তাকে ধরতে পারেনি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন- এফবিআই। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটি।এফবিআই জানিয়েছে, যে বা যাঁরা ‘ক্রিপ্টোকুইন’ সম্পর্কে কোনও তথ্য দেবেন, তাঁকে এক লক্ষ ডলারের পুরস্কার দেওয়া হবে৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭৯ লক্ষ টাকারও বেশি।

এফবিআইয়ের পাশাপাশি ইউরোপীয় গোয়েন্দাদের নজরে রয়েছেন রুজা। মে মাসে তাকে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করে ইউরোপোল। সঙ্গে গ্রেফতারিতে সাহায্য হয়- এমন তথ্য দিতে পারলে চার লক্ষ ডলারেরও বেশি পুরস্কারমূল্য ঘোষণা করে। তবে ইউরোপ হোক বা আমেরিকা, কোনো দেশের গোয়েন্দারাই রুজাকে পাকড়াও করতে পারেননি।

আরও পড়ুন- শুভেন্দু দীর্ঘায়ু হোক, সারদা-নারদা কেলেঙ্কারিতে সুস্থ শরীরে শ্রীঘরে যাক!” কটাক্ষ কুণালের

 

 

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...