Wednesday, June 10, 2026

ট্রান্সফার ব্যান উঠল লাল-হলুদে

Date:

Share post:

অবশেষে স্বস্তি ইস্টবেঙ্গলে( EastBengal)। নতুন মরশুমে ফুটবলার সইয়ের উপর নিষেধাজ্ঞা উঠল ইস্টবেঙ্গলের। ফুটবলারদের বকেয়া অর্থ মিটিয়ে দিয়েছে ক্লাবের পূর্বতন লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট। ফলে ফুটবলার সই করাতে আর কোনও সমস্যা রইল না। ভারতীয় ফুটবলারদের বকেয়া অর্থ আগেই মিটিয়ে দিয়েছিল শ্রী সিমেন্ট। শুধু চুক্তির জিএসটি-র টাকা না মেটানোয় ট্রান্সফার ব্যানের আওতায় ছিল ইস্টবেঙ্গল। এবার সেই টাকাও মিটিয়ে দেওয়ায় আর ফুটবলার সইয়ের উপর নিষেধাজ্ঞা রইল না। তবে পরবর্তী ট্রান্সফার উইন্ডোর আগে ওমিদ সিংয়ের বকেয়া টাকা মেটাতে হবে ক্লাবকে। এদিকে ক্লাব লাইসেন্সিং ইস্যুতে ইস্টবেঙ্গলের থেকে বকেয়া ৭ লক্ষ টাকা পায় ফেডারেশন। সেই টাকা না মেটাতে পারলে লাইসেন্সিং নিয়ে সমস্যায় পড়বে ক্লাব। এদিকে, দল গঠন সম্পূর্ণ না হওয়ায় ডুরান্ড কাপের ডার্বিতে শক্তিশালী দল নামানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে ক্লাব। তাই ডুরান্ড কমিটির কাছে ডার্বি পিছোনোর আবেদন করতে পারেন কর্তারা।

আরও পড়ুন:বাংলার তিন প্রধানকে বঙ্গবিভূষণ সম্মান রাজ্য সরকারের

 

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...