Wednesday, June 3, 2026

মোদির রাজ্যে বিষমদ খেয়ে মৃত ১০,গুরুতর অসুস্থ ২০

Date:

Share post:

খোদ প্রধানমন্ত্রীর রাজ্য, গুজরাটে এ বার বিষমদ কাণ্ডে মৃত ১০। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ২০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। রাজ্যে মদ্যপান ও মদ বিক্রি বন্ধ থাকা সত্ত্বেও কী করে এহেন ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী দলের অভিযোগ শাসক দল, বিজেপির প্রশয়েই গুজরাতে চোলাই মদের রমরমা বাড়ছে।

আরও পড়ুন:রাজস্থানে দূষিত জল খেয়ে মৃত ৩, অসুস্থ ১২

পুলিশ সূত্রের খবর, গুজরাটের বোটাদ জেলার বরভলার কয়েকটিও গ্রামে রবিবার থেকে বিষমদে ধারাবাহিকভাবে মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন হাসপাতালে প্রায় ২০ জনের চিকিৎসা চলছে। বেশিরভাগ অসুস্থ ব্যক্তি ভাবনগরের স্যার তখতসিংজি হাসপাতালে ভর্তি আছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গোটা ঘটনায় প্রাথমিকভাবে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।বোতাড়ের পুলিশ সুপার জানিয়েছেন, ‘প্রয়োজন পড়লে খুনের ধারা যোগ করবে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করতে আমাদের সঙ্গে তদন্তে নেমেছে গুজরাটের সন্ত্রাস দমন শাখা এবং আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ’।

প্রসঙ্গত, বহু বছর ধরেই গুজরাতে মদ্যপান এবং মদ বিক্রি নিষিদ্ধ করেছে গুজরাট প্রশাসন। কিন্তু তারপরেও কী করে এই ধরণের ঘটনা ঘটে? তাও আবার খোদ প্রধানমন্ত্রী রাজ্যে? এই ঘটনা প্রকাশ্যে আসার পরই উত্তাল গুজরাটের রাজ্য রাজনীতি। কংগ্রেস সাফ জানিয়েছে,শাসক দল বিজেপির প্রশ্রয়ে ক্রমশ রাজ্যে চোলাই মদের ব্যবসা বাড়ছে। একই অভিযোগ করেছে আম আদমি পার্টিও।









Related articles

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...