Thursday, April 9, 2026

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাতের পর দেশের নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(Draupadi Murmu) সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। রাষ্ট্রপতি(President) সাক্ষাতে হলুদ রঙের গোলাপের তোড়া দিয়ে মুর্মুকে শুভেচ্ছা জানান মমতা। এরপর দীর্ঘক্ষণ আলাপচারিতা হয় মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির। তবে এই সাক্ষাৎ নিয়ে কোনও পক্ষ থেকে কোনও মন্তব্য না করা হলেও জানা গিয়েছে এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীর বিরুদ্ধে বিরোধিরা প্রার্থী দিলেও দ্রৌপদী মুর্মুর প্রতি সৌজন্যতা প্রথম থেকেই ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের। NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে নিজের দলের যশবন্ত সিনহাকে প্রার্থী করেন মমতা। যদিও পরে NDA-এর প্রার্থী ঘোষণার পর তাঁকে বলতে শোনা যায়, ‘আগে বললে ভেবে দেখতাম।’ দ্রৌপদী রাষ্ট্রপতি হওয়ার পর তাঁকে আগেই টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিল্লি সফরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...