Saturday, June 20, 2026

জেলে বায়না, অবশেষে বেগুনি-আলুর চপ পেলেন পার্থ

Date:

Share post:

এসএসসি দুর্নীতি মামলায় ইডি হেফাজত শেষে আপাতত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। দেশের আইন সকলের জন্য সমান। তিনি নেতা-মন্ত্রী হোন বা সেলিব্রেটি। তাই প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ প্রথমদিনই জানিয়েছিল, পার্থকে কোনও বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্নই ওঠে না। আর পাঁচজন সাধারণ বন্দিদের মতোই তাঁর “ট্রিটমেন্ট” হবে। প্রথম প্রথম সেরকমই চলছিল। কিন্তু এবার বাড়তি সুবিধা নেওয়া শুরু করলেন পার্থ। এখন জেলের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। আসলে মানাতে বাধ্য হয়েছেন। কারণ, পার্থবাবু বুঝেছেন মাথার চুল ছিঁড়ে আর লাভ নেই। এখানেই তাঁকে কাটাতে হতে পারে দীর্ঘ বন্দিজীবন। খুব সহজে ছাড় তিনি পাবেন না।

প্রথমে সেলের মধ্যে কম্বল পেতে শুচ্ছিলেন পার্থ। এরপর তাঁকে খাট দেওয়া হল। আর পাঁচজন বন্দিদের মতো জেলের রোস্টার অনুযায়ী টিফিন থেকে শুরু করে দুপুরের বা রাতের খাবার দেওয়া হচ্ছিল। এবার তাঁর পছন্দের খাবার দেওয়া শুরু হল। শুরু থেকেই জেলে আবদার-বায়না জুড়েছিলেন, বিকেলের টিফিনে মুড়ির সঙ্গে বেগুনি-আলুর চপ। এবার সেই আবদার মেটালো জেল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে পার্থকে দেওয়া হল বেগুনি-আলুর চপ। তৃপ্তি করে খেলেন তিনি।

আরও পড়ুন- ‘সামনা’র সম্পাদকের দায়িত্বে উদ্ধব, কংগ্রেসের পাশে না দাঁড়ানোয় তোপ এনসিপি ও তৃণমূলকে

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, সোমবার বিকেল হতেই জেলে চপের আবদার করেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই আবদার নাকচ হয়ে যায়। কিন্তু পার্থবাবু নাছোড়বান্দা। চপ তাঁর চাই-ই-চাই। অবশেষে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জেলের আধিকারিকরা। অনুমতি মেলায় তেলেভাজা পান পার্থ চট্টোপাধ্যায়। যতবড় অপরাধী হোক, কারও খাওয়া নিয়ে খোঁটা দেওয়া উচিত নয়। কিন্তু অপরাধীর নাম পার্থ চট্টোপাধ্যায় না হয়ে রাম-শ্যাম-যদু-মধু হলে জেল কর্তৃপক্ষ কি সেই আবদার মেটাতেন? প্রশ্ন উঠছে এখানেই।

এদিকে তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও কম যান না। তাঁরও আবদার অনেক। আলিপুর মহিলা সংশশোধনাগারে পার্থ বান্ধবীর চাহিদার শেষ নেই। কখনও চেয়েছেন ড্রাই ফুট, কখন আবার পছন্দের অন্য কোনও খাবার।

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...