Monday, April 6, 2026

অনুব্রতর সম্পত্তির হিসাব পেতে মরিয়া সিবিআই

Date:

Share post:

বোলপুর পৌঁছেই তৎপর সিবিআই। বুধবার সকালে প্রথমে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও এদিন অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। শান্তিনিকেতনের পূর্বপল্লির গেষ্ট হাউসে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সকাল সাড়ে ন’টায় তাঁকে তলব করে সিবিআই। নির্ধারিত সময়েই সেখানে পৌঁছন অনুব্রত মণ্ডলের সিএ, মণীশ কোঠারিকে। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের শেষে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন:অনুব্রত কন্যাকে বুধবারই জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সিবিআই সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের চ্যার্টার্ড আক্যাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ২ ব্যাঙ্ক আধিকারিককে তলব করা হয়েছে। CA-র বক্তব্যের সঙ্গে ব্যাঙ্কের নথি মিলিয়ে দেখা হবে। এমনকি এর উপর ভিত্তি করেই অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই অনুব্রতর বাড়িতে পৌঁছেছেন অনুব্রতর আইনজীবী। পাশাপাশি সিবিআই-এর মুখোমুখি হতে প্রস্তুত অনুব্রত কন্যাও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...