Saturday, June 13, 2026

কলকাতার ৩০টি জায়গায় চিরুণী তল্লাশি আয়কর আধিকারিকদের

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৎপর ইডি-সিবিআই। অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার মোট ৩০টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের অফিসাররা। তল্লাশি চালানো হয়েছে শহরের তিনটি নির্মাণ সংস্থার অফিসে।

আরও পড়ুন:“কেউ ছাড় পাবেন না“- আদালত চত্বরে দাঁড়িয়ে চাঞ্চল্যকর মন্তব্য পার্থর

আয়কর দফতর সূত্রে খবর, কলকাতার এই তিন নির্মাণ সংস্থায় বেআইনি কাজকর্ম হয়। আয়কর ফাঁকি দেওয়ার জন্য একাধিক নামে ভুয়ো সংস্থা খুলেছে তারা। সেই ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা পৌঁছয় নির্মাণ সংস্থাগুলির অফিসে।

যে তিনটি সংস্থার কার্যালয়ে আয়কর অভিযান চালানো হয়েছে, সেগুলি রাজ্যের তথাকথিত নামী নির্মাণ সংস্থা। ওই সূত্র ধরেই জানা গিয়েছে, এই সংস্থাগুলি যে ভুয়ো কোম্পানি তৈরি করে গোপন সূত্রে খবর পেয়ে এদিন আয়কর অফিসাররা ওই সংস্থার অফিসে হানা দেন। পৌঁছে যান সংস্থাগুলির ডিরেক্টরদের বাড়িতেও।

এদিন আয়কর দফতরের অন্তত ১৫০ জনের দল এই তল্লাশি অভিযানে সামিল হয়েছে। সূত্রের খবর, গত ৩ মাস ধরে এই আয়কর হানার প্রস্তুতি চলেছে ।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...