Saturday, April 4, 2026

আগামী ২৫ ও ২৬-এ অগাস্ট রাজপথে মহিলা তৃণমূল

Date:

Share post:

মূল্যবৃদ্ধি, বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি-সহ একাধিক ইস্যুর প্রতিবাদে এবার পথে নামতে চলেছে তৃণমূল মহিলা মোর্চা। আগামী ২৫ এবং ২৬ শে অগাস্ট বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধীমূর্তি পর্যন্ত পদযাত্রা করবেন তাঁরা। মিছিলের নেতৃত্বে থাকবেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও মালা রায়। এছাড়াও রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীবৃন্দ এই মিছিলে অংশ নেবেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই দু’দিন রাজ্যের যে ৩৫ তৃণমুল কংগ্রেসের মহিলা সংগঠন রয়েছে, তারাও এই প্রতিবাদে সামিল হবে।


আরও পড়ুন:ভিনরাজ্যেও “অ-পা”র বিপুল সম্পত্তির হদিশ, বেঙ্গালুরুতে বিলাসবহুল হোটেল-রিসর্ট

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে বিলকিস বানো-কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার।এরপরই এর প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ায় তৃণমূল। দলের তরফে এই সিদ্ধান্তের নিন্দা করে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়। অন্যদিকে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে এর আগেও বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার এইসব ইস্যুগুলির প্রতিবাদে পথে নামছে তৃণমূল মহিলা মোর্চা।  এদিকে মঙ্গলবার বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়েছে।মামলাটি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...