Friday, June 26, 2026

মহারাষ্ট্রে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃ*ত্যু বাংলার ছেলের

Date:

Share post:

ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিক মৃ*ত্যুর ঘটনা ঘটল। মহারাষ্ট্রের (Maharastra)রত্নাগিরিতে বরফ কলে কাজ করছিলেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana)দেগঙ্গা ফাজিলপুরের ইমরান হোসেন (Imran Hossain)। শনিবার সন্ধেয় কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান। এলাকায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের অভাব অনটন দূর হবে এই আশা নিয়ে বাংলার এক যুবক ভিন রাজ্যে গেছিলেন কাজ করতে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ফাজিলপুরের বাসিন্দা ইমরান হোসেন মহারাষ্ট্রে এক বরফের কারখানায় কাজ করতেন। শনিবার আচমকাই দুর্ঘটনা ঘটে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইমরানের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে মহারাষ্ট্রে গিয়ে পৌঁছয় বাঙালি পরিযায়ী সংগঠনের নেতৃত্ব বাসির হোসেন ও হেদায়েতুল্লাহ। বাঙালি পরিযায়ী শ্রমিক সংগঠনের নেতৃত্বরা আন্দোলন শুরু করে। আন্দোলনের জেরে মহারাষ্ট্রের রত্নাগিরির ওই বরফ কল কর্তৃপক্ষ মৃত যুবকের পরিবারকে ১১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। খবর পেয়ে শনিবার রাতেই নিহত যুবকের বাড়িতে পৌঁছন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ (Forest Officer AKM Farhad)। যুবকের শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানান তিনি পাশাপাশি সব রকমের প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...