Saturday, June 27, 2026

যোগীরাজ্যে তিমির বমি পাচার করতে গিয়ে গ্রেফতার ৪

Date:

Share post:

তিমির মাছের বমি! ভালো নাম অ্যাম্বারগ্রিজ। গা গুলিয়ে ওঠা এই বমির দাম আকাশছোঁয়া। যা চোরাচালান করতে গিয়েই যোগীরাজ্যে গ্রেফতার ৪ চোরাচালানকারী। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের কাছে ৪.১২ কেজি অ্যাম্বারগ্রিস ছিল। যার মোট মূল্য প্রায় ১০ কোটি টাকা!

আরও পড়ুন:নরেন্দ্র মোদি ও মহিলা আইএএসকে ‘কুকথা’, যোগীরাজ্যে সাসপেন্ড কনস্টেবল

উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফে টুইটারে এই ঘটনার কথা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘আন্তর্জাতিক আঙিনায় নিষিদ্ধ বন্য জীব সংরক্ষণ আইনের অধীনে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৪.১২ কেজি অ্যাম্বারগ্রিস, যার মূল্য প্রায় ১০ কোটি টাকা, তা পাচার করার অভিযোগে।’

ঠিক কী এই অ্যাম্বারগ্রিজ? কেনই বা তার এমন আকাশছোঁয়া দাম? আসলে তিমির অন্ত্রে জমে থাকা মোমজাতীয় জমাট এই পদার্থ, যা বমি হিসেবে শরীর থেকে বের করে দেয় অতিকায় স্তন্যপায়ী প্রাণীটি, তা প্রসাধনী অর্থাৎ সাজগোজের জিনিস তৈরি করতে ব্যবহৃত হয়। তৈরি হয় সুগন্ধী পারফিউমও। এছাড়া প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেও এর অসীম গুরুত্ব। তাই সব মিলিয়েই বাজারে তুঙ্গে রয়েছে এর চাহিদা।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...