Saturday, March 21, 2026

Jean-Luc Godard: ৯১ বছর বয়সে বিদায় নিলেন ব্রেথলেস এর নির্মাতা

Date:

Share post:

চলে গেলেন ৬০-এর দশকের ফরাসি চলচ্চিত্র জগতের (French film industry) কিংবদন্তি পরিচালক জঁ লুক গোদার (Jean-Luc Godard)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। শুধু নিজের দেশে নয় অন্য দেশেও অন্য ভাষার সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করতে চেয়েছিলেন গোদার। আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে (International film industry) এক নতুন ট্রেন্ড সৃষ্টি করেছিলেন তিনি। হাতে ধরা ক্যামেরায় অনায়াসে নাগরিক জীবনযাত্রাকে ফ্রেম বন্দি করে ষাটের দশকে সিনে জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। ‘ব্রেথলেস’, ‘কনটেম্পট’-এর মতো ছবি বানিয়ে ফরাসি ছবিতে নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন তিনি। সিনেমা বিশেষজ্ঞরা মনে করেন বাংলার বিখ্যাত পরিচালক মৃণাল সেনকেও তাঁর চলচ্চিত্রের ভাষায় ছবি বানাতে উদ্বুদ্ধ করেছিলেন গোদার। ২০১৪ সালে গোদারের তৈরি ‘গুডবাই টু ল্যাঙ্গুয়েজ’ ছবিটি শ্যুট করা হয় থ্রিডি-তে। বিনোদনের ভাষায় প্রযুক্তিকে ব্যবহার করতে সচেষ্ট ছিলেন তিনি। তার মৃত্যুতে কিছুটা হলেও যেন থমকে গেল সিনে দুনিয়া। জঁ লুক গোদার- এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতারাও।

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...