Thursday, April 16, 2026

মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’ ! জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ দাবি বিজেপির

Date:

Share post:

একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলা কনস্টেবলদের বলছেন ‘ডোন্ট টাচ মি’, ঠিক তার বিপরীতে গিয়ে বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’-এর অভিযোগ করা হল। বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট করল জাতীয় মহিলা কমিশনও। মহিলা কমিশনের পদক্ষেপ করা উচিত, রিট্যুইট করলেন বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য।

বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে
ঘিরে কার্যত আজ হাওড়া ও কলকাতায় রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। নবান্ন অভিযানের শুরুতেই গ্রেফতার করে নেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহাকে। সময় যত কেটেছে, ততই পুলিশের সঙ্গে বিজেপির সংঘর্ষ তীব্রতর হয়েছে।
ত্রিমুখী নবান্ন অভিযান আটকাতে আজ মরিয়া ছিল পুলিশ। আর এবার সেই বিজেপি-পুলিশের সংঘর্ষের তীব্রতা বোঝাতে একটি ভিডিও প্রকাশ করেছে টুইটারে রাজ্য বিজেপি।
এই ভিডিও দেখিয়ে বিজেপি দাবি করেছে, তাঁদের দলীয় কর্মীকে পুলিশ চড় মারছে। যদিও ভিডিওটি যাচাই করে দেখেনি বিশ্ব বাংলা সংবাদ। রাজ্য বিজেপির তরফ থেকে এই ভিডিও প্রসঙ্গে আক্রমণ করা হয়েছে পুলিশ প্রশাসনকে। ইতিমধ্যে এই ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। কার্যত এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়বে বলে মনে করা হচ্ছে।

Related articles

ভোটার তালিকায় নাম Delete! সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন

২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) নাম ছিল বাবা-মায়ের। এবারের তালিকাতেও আছে। কিন্তু নাম ওঠেনি ছেলের। নিরুপায় হয়ে...

কুড়মিদের আবেগ নিয়ে ডিল করে প্রার্থীপদ: অজিত-রাজেশ মাহাতোদের মুখোশ খুললেন অভিষেক

বাংলার আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনে বারবার পাশে থেকেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যে কেন্দ্রের সরকারের হাত ধরে কুড়মি...

তৃণমূল কোর্টেও জেতে, ভোটেও জেতে: বৈধ ভোটারদের স্বার্থে তৃণমূলের লড়াই মনে করালেন অভিষেক

সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে বাংলার বৈধ ভোটারদের অধিকার রক্ষা করল শীর্ষ আদালত। প্রথম দফার নির্বাচনে ২১ এপ্রিল এবং...

আমি খুব খুশি, আমি মামলা করেছিলাম: সুপ্রিম নির্দেশে বিচারব্যবস্থার জন্য গর্বিত মুখ্যমন্ত্রী

বাংলার বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষায় ১৪২ ধারা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত যে...