Wednesday, March 25, 2026

ফের বোলপুরে সিবিআই, এবার অনুব্রত ‘ঘনিষ্ট’ ব্যবসায়ীকে তলব

Date:

Share post:

পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে তৎপরতা বেড়েছে কেন্দ্রীয় সংস্থাগুলির। কয়েকদিন ছাড়া-ছাড়াই রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। বুধবারও এর অন্যথা হয়নি। আজ সাতসকালে বীরভূমে পৌঁছে যায় সিবিআই। এরপর গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের ‘ঘনিষ্ট’ ব্যবসায়ী  রাজীব ভট্টাচার্যকে তলব করে তারা।শুধু তাই নয় ব্যবসায়ী সুদীপ দে-কেও তলব করেন সিবিআই আধিকারিকরা। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নথি না মেলায়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন:সিবিআই আর্জি খারিজ, এইমস নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে সিআইডিই

এদিন সকালে বোলপুরের রতনপল্লীতে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এরপরই সেই সূত্র ধরে আজই অনুব্রত ‘ঘনিষ্ট’ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব করে সিবিআই। আজ দুপুর ২টো নাগাদ তাঁকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় বৃহস্পতিবার কোর্টে তোলা হবে সায়গাল হোসেনকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই তদন্তের জন্যই হয়ত বুধবার সাতসকালে বীরভূমে পৌঁছয় সিবিআই আধিকারিকরা। তথ্য জোগাড়ের উদ্দেশ্যে ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, বোলপুরে একাধিক রাইস মিল রয়েছে রাজীবের। অনুব্রতের স্ত্রীর চিকিৎসায় ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন রাজীব।  কেন তিনি এই টাকা দিয়েছিলেন,  এই টাকা ধার দিয়েছিলেন কি না, এর পাশাপাশি রাজীব ভট্টাচার্যের রাইসমিলের আয়ের উৎস কি, সেইসব তথ্য খতিয়ে দেখতেই এই তলব।


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...