Monday, April 6, 2026

লেজেন্ডস ক্রিকেট লিগে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৬ উইকেটে হারাল ইন্ডিয়া মহারাজাস

Date:

Share post:

শুক্রবার ক্রিকেটের নন্দনকাননে ছিল লেজেন্ডস ক্রিকেট লিগের প্রদর্শনী ম্যাচ। যে ম‍্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস। এই ম‍্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসকে ছয় উইকেটে হারাল ইন্ডিয়া মহারাজাস। এদিকে লেজেন্ডস ক্রিকেট লিগে ইডেন দেখাল আলোর ঝলকানি। ইনিংস বিরতিতে মাঠে চলল লেজার শো। গোটা মাঠকে অন্ধকারে ডুবিয়ে সে এক অদ্ভুত আলো আঁধারের খেলা। ব্যাকগ্রাউন্ডে বাজছে সমস্ত জনপ্রিয় গান। আর তার তালে তালেই লেজার আলোর ঝলকানিতে মেতে উঠল গোটা ইডেন।

ম‍্যাচে প্রথমে ব্যাট করে শুরুটা ভাল করে ওয়ার্ল্ড জায়ান্টস। প্রথম উইকেটেই ৫০ রান উঠে যায়। আক্রমণাত্মক খেলেন কেভিন ও’ব্রায়েন। উল্টো দিকে ছিলেন জিম্বাবোয়ের হ্যামিল্টন মাসাকাদজা। ব্যক্তিগত ১৮ রানে ফিরে যান মাসাকাদজা। ও’ব্রায়েন ৩১ বলে ৫২ রান করে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ন’টি চার এবং একটি ছয়। জায়ান্টসের অধিনায়ক জাক কালিস ১২ রানে আউট হন। ৮ উইকেট হারিয়ে ১৭০ রান করে ওয়ার্ল্ড জায়ান্টস। ইন্ডিয়া মহারাজাসের হয়ে পাঁচ উইকেট নেন পঙ্কজ সিং। একটি করে উইকেট নেন মহম্মদ কাইফ, হরভজন সিং এবং জোগিন্দর শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলেন নেন ইন্ডিয়া মহারাজাস। তবে শুরুতেই বীরেন্দ্র সেহবাগকে হারায় মহারাজাস। ব্যক্তিগত চার রানে ফেরেন সেহবাগ। আর এক ওপেনার পার্থিব প‍্যাটেল ১৮ রানে ফেরেন। ১১ রানের বেশি করতে পারেননি মহম্মদ কাইফ। এই অবস্থায় জেতার জন্য কাউকে ধরে খেলার দরকার ছিল। সেই কাজটাই করেন তন্ময় শ্রীবাস্তব এবং ইউসুফ পাঠান। দু’জনে মিলে চতুর্থ উইকেটে ১০৩ রান যোগ করেন। খেলা যখন প্রায় শেষ দিকে, সেই সময় আচমকাই তুলে মারতে গিয়ে আউট হয়ে যান তন্ময়। ৩৯ বলে ৫৪ রানে আউট হন তিনি। ইউসুফ পাঠান অপরাজিত থাকেন ৫০ রানে।

আরও পড়ুন:সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু’টি প্রদর্শনী ম্যাচের জন্য দল ঘোষণা স্টিমাচের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...